আজ রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি থেকে গোলে এগিয়ে সুইজারল্যান্ড

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ণ
পেনাল্টি থেকে গোলে এগিয়ে সুইজারল্যান্ড

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

কাতারের বিপক্ষে শুরু থেকেই দাপট ধরে রেখেছে সুইজারল্যান্ড। ১২তম মিনিটে দারুণ এক সুযোগও এসেছিল। তবে সেই আক্ষেপ ঘোচে ১৩ মিনিটের মাথায়।

Manual5 Ad Code

ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে ছুটে যান রেমো ফ্রয়েলার। বলের কাছে সবার আগে পৌঁছালেও কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা তাকে ফাউল করে বসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো।

Manual5 Ad Code

আরেকটি পরিসংখ্যান সুইস সমর্থকদের আশাবাদী করে তুলতে পারে। বিশ্বকাপে কোনো ম্যাচে প্রথম গোল করলে সুইজারল্যান্ড হারে না। ১৯৬৬ সালের ১৫ জুলাই স্পেনের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর থেকে বিশ্বকাপে প্রথমে গোল করা পরবর্তী নয়টি ম্যাচের একটিতেও পরাজয়ের মুখ দেখেনি সুইজারল্যান্ড।

Manual3 Ad Code