আজ , ,

সুইজারল্যান্ডকে আটকে দিয়ে ইতিহাস গড়লো কাতার

editor
প্রকাশিত June 14, 2026, 03:39 AM
সুইজারল্যান্ডকে আটকে দিয়ে ইতিহাস গড়লো কাতার

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে শনিবার (১৩ জুন) রাতে লেখা হলো এক অদ্ভুত গল্প। ৮৯ মিনিট ধরে যে সুইজারল্যান্ড তিন পয়েন্টের স্বপ্ন বুকে নিয়ে মাঠ শাসন করলো, শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে দিলো কাতারের ডিফেন্ডার বুয়ালেম খুখির একটি মাথা। স্কোর থামলো ১-১-এ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটি গ্রুপ ‘বি’-তে কানাডা-বসনিয়ার ড্রয়ের পর এক নতুন মোড় এনে দিলো গ্রুপের সমীকরণে।

Manual5 Ad Code

১-০ গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। ম্যাচের ঘড়িতে তখন চলছে অতিরিক্ত সময়ের খেলা। ঠিক তখনই ঘটল নাটকীয়তা। শেষ সময় গোল করে সমতায় ফেরা কাতার। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।

Manual4 Ad Code

এই ড্রয়ের ফলে নিজেদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল কাতার। এর আগে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

ম্যাচের শুরু থেকেই কাতারকে চেপে ধরা সুইজারল্যান্ড কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছিল প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায়। ডি-বক্সের ভেতর ফাউল করায় ভিএআর চেকের মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে অল-আউট ফুটবলের চেষ্টা করে কাতার। সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিদের কড়া রক্ষণভাগের সামনে বারবার তাদের আক্রমণগুলো থমকে যাচ্ছিল।

Manual7 Ad Code

ইনজুরি টাইমে সুইজারল্যান্ডের ডি-বক্সের ভেতর এক কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগের চোখ ফাঁকি দিয়ে অবিশ্বাস্য এক গোল করে কাতারকে সমতায় ফেরায় বুয়ালেম খুখি।

 

Manual8 Ad Code