আজ সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন, প্রতিবাদে ছাত্রলীগের মিছিল

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৬, ০৬:০৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন, প্রতিবাদে ছাত্রলীগের মিছিল

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

আজ সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল করেন।

এ ঘটনার পর দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।

Manual7 Ad Code

ভিডিওতে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। তারা শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালি লেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় উভয়পাশে বেশকিছু যানবাহন আটকা পড়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালি লেপন করে। এর পরের দিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায়। ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফেসবুকে এ ঘটনার তীব্র নিন্দা জানান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ‘শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। ঘটনাস্থলে গিয়ে কেউকে পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Manual1 Ad Code

 

Manual1 Ad Code