আজ , ,

আইজিপিকে সরানোর গুঞ্জন : নতুন আলোচনায় যারা

editor
প্রকাশিত October 29, 2026, 12:33 AM
আইজিপিকে সরানোর গুঞ্জন : নতুন আলোচনায় যারা

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ ঘটনায় রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, মানবাধিকারকর্মী ও সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাকে অপসারণের দাবি উঠেছে। তারপরই সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে পুলিশের এই সর্বোচ্চ পদে নতুন কাউকে নিয়োগের বিষয়ে। সেক্ষেত্রে আলোচনায় এসেছে বেশ কয়েকজনের নাম।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশে ফেরার পর এ ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পুলিশের শীর্ষ এই পদেও আসতে পারে নতুন মুখ।

Manual5 Ad Code

বুধবার (২৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

Manual1 Ad Code

সূত্রের দাবি, আইজিপি পদে আসতে পারেন এমন তিনজন কর্মকর্তার একটি তালিকা করা হয়েছে। তাদের ফাইলও প্রস্তুত রয়েছে। তবে বর্তমান আইজিপিকে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত হলেই কেবল এই তালিকা থেকে আসতে পারে পুলিশের নতুন অভিভাবক।

সূত্র জানিয়েছে, এ তালিকায় রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদে, রেলওয়ে পুলিশ প্রধান ব্যারিস্টার মো. জিল্লুর রহমান এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ।

এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেনের নাম আলোচনা হলেও কিছু বিতর্ক থাকায় তারা এ তালিকা থেকে ছিটকে যেতে পারেন বলে দাবি ওই সূত্রের।

এর আগে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের এক অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছেন, ‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ারে যেতে দ্বিধাবোধ করবে না।’

Manual2 Ad Code

একই অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে তাদের “ফ্যাসিস্ট” আখ্যা দেওয়া হয়, আর নিষ্ক্রিয় থাকলে “দুর্বল” বলা হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপরও জোর দেন তিনি।

তার ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্য রাজনৈতিক মহল, মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। যদিও সেদিন রাতেই এক ব্যাখ্যায় পুলিশ সদর দপ্তর জানায়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারবহির্ভূত শাস্তি বোঝাতে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি; বরং অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ বোঝাতে তিনি রূপক অর্থে শব্দটি ব্যবহার করেছিলেন।

এমনকি মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আইজিপি অসাবধানতাবশত এমন মন্তব্য করেছেন। তারপরও গুঞ্জন উঠেছে আইজিপি পদে বদল আসতে বেশি দেরি নেই। তথ্য সুএঃ ঢাকা পোস্ট