আজ বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলশূন্য সমতায় থেকে বিরতিতে ফ্রান্স–সেনেগাল

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৬, ০২:১০ পূর্বাহ্ণ
গোলশূন্য সমতায় থেকে বিরতিতে ফ্রান্স–সেনেগাল

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে শুরুটা ভালো হলো না ফরাসিদের। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি এমবাপ্পে-ডেম্বেলেরা। এতে গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করেছে দু’দল।

Manual3 Ad Code

ম্যাচের শুরু থেকে ফ্রান্স-সেনেগাল সমানতালে খেলতে থাকে। তবে ফ্রান্সের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে সেনেগাল। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে প্রতিহত হওয়ায় অল্পের জন্য গোল বঞ্চিত হয় সেনেগাল।

Manual8 Ad Code

তারকা ঠাঁসা দল নিয়ে ভালো খেলতে পারেনি ফ্রান্স। সেনেগালের পোস্টে অন টার্গেটে কোনো বল রাখতে পারেনি ফরাসিরা।

ফ্রান্সের চেয়ে সেনেগাল বরং বেশি উজ্জ্বল ছিল। গোলের একাধিক সুযোগও পেয়েছিল তারা। কিন্তু পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি আফ্রিকান দেশটি।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code