আজ শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: মেডিকেল কলেজ তিন মাসের মধ্যে চালুর আশ্বাস

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: মেডিকেল কলেজ তিন মাসের মধ্যে চালুর আশ্বাস

Manual3 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। এ সময় তিনি আশ্বাস প্রদান করে বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা নিতে গিয়ে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে চান।
Manual1 Ad Code

হাসপাতাল পরিদর্শনে ছোটোখাটো কিছু ত্রুটি পাওয়া গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েকজন চিকিৎসক নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন না। এছাড়া হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। হাসপাতালের বন্ধ থাকা ওয়ার্ডগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষাসহ যেসব চিকিৎসাসেবা বর্তমানে বন্ধ রয়েছে, সেগুলোও দ্রুত চালু করার ব্যবস্থা করা হবে।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজ করলে জবাবদিহিতা থাকে। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা কাজ করছি।

Manual6 Ad Code

নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেসব নিয়োগে অনিয়ম হয়েছে সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।