আজ শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা, ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
বিশ্বকাপে দুর্দান্ত সূচনা, ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষে মেসি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোর পর প্রকাশিত ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পর এই স্বীকৃতি অর্জন করেন বিশ্বকাপজয়ী তারকা। ম্যাচজুড়ে তার প্রভাবশালী পারফরম্যান্স ফিফার মূল্যায়নেও প্রতিফলিত হয়েছে।

Manual5 Ad Code

ফিফার তথ্যনির্ভর পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদানকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ—এই তিনটি বিভাগে মূল্যায়ন করা হয়। সেই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে রয়েছেন মেসি।

Manual6 Ad Code

বিশ্বকাপের শুরুতেই এমন পারফরম্যান্সের মাধ্যমে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই তালিকায় নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর আইভরি কোস্টের আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং নিয়ে আছেন তৃতীয় অবস্থানে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক।

Manual1 Ad Code

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসিয়েছে। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন এই দুই ফুটবলার।