চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
editor
প্রকাশিত জুন ২৪, ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া এক বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) রাতে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ ভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Manual7 Ad Code
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ উচ্চপর্যায়ের বিশ্বনেতারা অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ও উন্মুক্ত আলাপচারিতার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সোমবার রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
Manual6 Ad Code
সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুরেই বেইজিংয়ের উদ্দেশ্যে বুলেট ট্রেনে যাত্রা করবেন তিনি। সেখানে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।