বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
editor
প্রকাশিত জুন ২৫, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
বুধবার ২৪ (জুন) রাত পৌনে ১১টার দিকে গৌরীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরপরই ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
Manual6 Ad Code
ময়মনসিংহে রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেলের লাইনচ্যুত বগি উদ্ধার করতে উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করবে। তবে কয়টা নাগাদ উদ্ধারকাজ শেষ হবে এটা বলা যাচ্ছে না।’
Manual4 Ad Code
রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। সেখানে ইঞ্জিনের দিক পরিবর্তনের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করতে গেলে স্টেশন এলাকাতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Manual2 Ad Code
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, ‘তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনও হতাহত হয়নি। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিলম্ব হবে।’