কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ছাদে আশ্রয় বহু বাসিন্দার
কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ছাদে আশ্রয় বহু বাসিন্দার
editor
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
রাজধানীর কাঁটাবনের একটি ১৪তলা আবাসিক ভবনের ১২তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার পর আতঙ্কে অনেক বাসিন্দা ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ১টা ৫ মিনিটে তারা আগুন লাগার সংবাদ পান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
Manual8 Ad Code
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনের কারণে অনেক মানুষ ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন।
Manual5 Ad Code
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে আসেনি।সুএঃ ঢাকা পোস্ট