এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন। সতীর্থরাও তাঁর ক্যারিয়ারের শেষটা রাঙাতে জীবন দিতেও পিছপা হবেন না।
Manual8 Ad Code
দীর্ঘ ২ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে গোলের পর গোল করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন মেসি। হয়ে উঠেছেন আর্জেন্টিনা দলের প্রাণভোমরা। ক্লাব ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, তা হয়তো তিনি নিজেও গুণে শেষ করতে পারবেন না। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিয়া—এই চার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
Manual1 Ad Code
বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেসি যেভাবে খেলে চলেছেন, তাতে আর্জেন্টাইন সমর্থকদের মায়া বাড়িয়ে চলেছেন তিনি। ইশ! মেসি যদি আরেকটা বিশ্বকাপ খেলেন—ভক্ত-সমর্থকেরা এমনটা চাইতেই পারেন। যদিও আগামী বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪৩। মেসিও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়ে দিয়েছেন, ২০২৩ বিশ্বকাপে খেলা সম্ভব না। আর্জেন্টাইন অধিনায়ক সম্পর্কে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাকুন্দো মেদিনা বলেন, ‘আমাদের অধিনায়কের বিদায় রাঙাতে মাঠে সবকিছু উজাড় করে দেব। অবশ্যই, আমরা চাই তিনি আরও খেলতে থাকুন, কিন্তু আমরা জানি, তাঁর জন্য জীবনপণ লড়াই করতেই হবে।’
আর্জেন্টিনা ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে তাদের একটি ম্যাচ এখনো বাকি রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পরশু ডালাসে খেলবে জর্ডানের বিপক্ষে। এই ম্যাচ শেষে আরও পাঁচ ম্যাচ টানা জিতলে ফের চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। মেদিনার চোখ যেন বিশ্বকাপের সেই সোনালি ট্রফিতেই। ফিফাকে মেদিনা বলেন, ‘আমাদের সামনে এখনো ছয় ম্যাচ বাকি। আমরা লড়াব এবং নিজেদের পুরোটা দেব। যেখানেই খেলতে বলা হোক না কেন, আমরা প্রস্তুত।’
নিকোলাস তালিয়াফিকো চোটে পড়ায় ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলেছেন মেদিনা। মেসির প্রথম গোলে তাঁর (মেদিনা) অপরিসীম। বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে কাট-ব্যাক করে দেন। পরবর্তীতে মেসি বাঁ পায়ের জাদুতে যেভাবে গোল করেছেন, তা ১৫-২০ বছর আগের বার্সেলোনার মেসিকেই মনে করিয়ে দেয়।
Manual7 Ad Code
অস্ট্রিয়া ম্যাচ শেষে মেসি মজা করে বলেছিলে, ‘মেদিনার দেওয়া অ্যাসিস্টটি আমাকে বার্সেলোনায় জর্দি আলবার সঙ্গে বোঝাপড়ার কথা মনে করিয়ে দিয়েছে।’ এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মেদিনা উত্তর দিয়েছেন বিনয়ের সঙ্গে। ফিফাকে আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘হয়তো এটা তার বার্সেলোনার দিনের কথা মনে করিয়ে দিয়েছে। এখন সবকিছুই একটু বেশি আলোচিত হয়। তবে আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
৫ গোল করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। চারটি করে গোল করে যৌথভাবে দুইয়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং ভিনিসিয়ুস জুনিয়ে। আর শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ভোরে হতে যাওয়া স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের দিকে তাই বিশেষ চোখ থাকছে আর্জেন্টিনার সমর্থকদের।