সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
editor
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের বিদ্যমান নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
Manual2 Ad Code
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরলে তথ্য উপদেষ্টা বলেন, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না।
এ বিষয়ে সরকার আপাতত সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে। প্রয়োজন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার এই মুহূর্তে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে না। তবে গণমাধ্যমের উচিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণ করা। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
Manual3 Ad Code
তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে তা বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় দেশের গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয় বলেই সরকারের অবস্থান। সুএঃ বিডিনিউজ ২৪