আজ সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ০৬:২১ অপরাহ্ণ
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

Manual1 Ad Code

রেডটাইমস অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (২৯ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনে শারীরিক সক্ষমতা পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

Manual1 Ad Code

Manual1 Ad Code

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের পুশ আপ, সিট আপ, ড্র‍্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রায়হান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।