আজ বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুন ৩০, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ আহ্বান করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা এবং এসব বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Manual6 Ad Code

Manual6 Ad Code

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code