আজ , ,

শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে মেসির যত রেকর্ড

editor
প্রকাশিত July 4, 2026, 07:10 PM
শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে মেসির যত রেকর্ড

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual2 Ad Code

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। ম্যাচে দলের প্রথম গোলটি করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ পৌঁছে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।
শুধু গোলই নয়, এই ম্যাচে আরও কয়েকটি অনন্য কীর্তিও গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মেসি। একই সঙ্গে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি বিশ্বকাপে ২০ গোলের রেকর্ড গড়লেন।
কেপ ভার্দের বিপক্ষে গোল করার মাধ্যমে বিশ্বকাপে ১৮টি ভিন্ন দেশের বিপক্ষে জাল খুঁজে পাওয়ার কীর্তিও গড়েছেন মেসি, যা আর কোনো ফুটবলারের নেই।

নকআউট পর্বে তার অবদানও পৌঁছেছে নতুন উচ্চতায়। এ পর্যন্ত শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে ১২টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। বিশ্বকাপের নকআউটে এটি যৌথভাবে সর্বোচ্চ গোল-অবদান। এই তালিকায় ১১টি গোল-অবদান নিয়ে পরের অবস্থানে রয়েছেন পেলে ও কিলিয়ান এমবাপ্পে।

Manual1 Ad Code

এছাড়া বিশ্বকাপে টানা আট ম্যাচে গোল করার প্রথম ফুটবলারও এখন মেসি। একই সঙ্গে একাধিক বিশ্বকাপে অন্তত সাতটি করে গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি। কাতার বিশ্বকাপে সাত গোল করার পর চলমান আসরেও সেই সংখ্যায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

Manual8 Ad Code