স্পোর্টস ডেস্ক
শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ ব্রাজিল মুখোমুখি হচ্ছে নরওয়ের। এই নরওয়ের বিপক্ষে কখনোই জেতার রেকর্ড নেই ব্রাজিলের।
নরওয়ে বক্সে ফাউলের শিকার হয়েছিলেন মাতেউস কুনিয়া। শুরুতে রেফারি পেনাল্টি না দিলেও ভিএআর দেখে এসে পেনাল্টি দেন।
স্পটকিক নিতে আসেন ব্রুনো গিমারেস। ম্যাচের ১৪ মিনিটে তার পেনাল্টিটা ডান পাশে ঠেকিয়ে দেন নরওয়ে গোলরক্ষক।
অফসাইডে বাতিল নরওয়ের গোল

ম্যাচের মোটে ২ মিনিট হয়েছে তখন। ঠিক তখনই ব্রাজিলকে রীতিমতো চমকেই দিয়েছিল নরওয়ে। বের্গ বলটা জড়িয়ে দিয়েছিলেন সেলেসাওদের জালে। তবে গোলটা বাতিল হলো অফসাইডে। হাঁফ ছেড়ে বাঁচল ব্রাজিল।