কেপ ভার্দের পর মিশরও আর্জেন্টিনার স্নায়ুর ওপর চূড়ান্ত পরীক্ষাটাই নিল। ২ গোল হজম করে বসেছিল, পিছিয়ে ছিল ৭৯ পর্যন্ত। তবে শেষ ১৩ মিনিটের পাগলামিতে ৩ গোল করে ৩-২ গোলে জিতে আকাশী সাদারা চলে গেছে কোয়ার্টার ফাইনালে।
এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
ম্যাচের যোগ করা সময়ে এসে আর্জেন্টিনা এগিয়ে গেল! কাউন্টার অ্যাটাকে উঠে এসে লাউতারো মার্তিনেজের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটা করলেন এনজো ফার্নান্দেজ! এগিয়ে গেল আর্জেন্টিনা!
লিওনেল মেসিইইইইইইইইইইইইই!
Manual8 Ad Code
লিওনেল মেসির অবিশ্বাস্য এক গোল! বক্সের ভেতরে জটলা থেকে মেসির শট লাগল শোবেইরের হাতে, সেটা এরপর গিয়ে জড়াল জালে।
Manual4 Ad Code
মেসি জাদুর পর লাউতারোর মিস!
Manual7 Ad Code
বড় একটা সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। বক্সের ডান পাশ থেকে মেসি বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েছিলেন ভেতরে। মাইনাস করেছিলেন লাউতারো মার্তিনেজকে। তিনি বক্সের সামনে থেকে হেডটা লক্ষ্যে রাখতে পারেননি!
রোমেরোর গোলে আশা বেঁচে উঠল আর্জেন্টিনার
লিওনেল মেসির ক্রস থেকে দারুণভাবে মাথা ছুঁইয়ে বলটা জালে জড়ালেন ক্রিশ্চিয়ান রোমেরো। এই শটটাতেও হাত ছুঁইয়েছিলেন মোস্তফা শোবেইর। তবে তার হাত থেকে বলটা জড়াল জালে। আর্জেন্টিনার আশা জিইয়ে উঠল আবার।