আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধে গোল পেল না কেউই

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ণ
প্রথমার্ধে গোল পেল না কেউই

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

শুরুর অর্ধে গোলের দেখা মিলল না। এমবাপ্পের পেনাল্টি বুনো ঠেকিয়ে দেওয়ার পর লুকাস দিনিয়েরও শট গিয়ে লেগেছে ক্রসবারে। এদিকে মরক্কোও শেষ দিকে একটি সুযোগ নষ্ট করেছে। ফলে প্রথমার্ধে গোলের দেখা কেউই পায়নি।

Manual6 Ad Code

 

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে দিলেন ইয়াশিন বুনো

Manual7 Ad Code

আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। আজ তা পারলেন না তিনি।

স্পটকিক থেকে ইয়াশিন বুনোকে ভুল পথে পাঠাতে পারেননি তিনি। বুনো ডান পাশে ঝাঁপ দিয়েছিলেন, এমবাপ্পেও পেনাল্টিটা নিয়েছিলেন সেখানেই।

হাইড্রেশন ব্রেকের একটু আগে পাওয়া পেনাল্টিটা কাজে লাগাতে পারল না ফ্রান্স।

Manual2 Ad Code

 

টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি পেল ফ্রান্স

Manual5 Ad Code

প্রতি আক্রমণে উঠে এসে বক্সে ঢুকে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে ফাউল করে বসেন নুসাইর মাজরাউই। ট্যাকল করার পরই বুঝতে পারেন, ভুলটা করে বসেছেন তিনি। পেনাল্টি ডাকেন রেফারি।

এর আগে প্যারাগুয়ে ম্যাচে পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। সেখান থেকে এমবাপ্পে দলের একমাত্র গোলটা করে দলকে জিতিয়েছিলেন। আজও এবার পেনাল্টি পেল ফ্রান্স।