আজ রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো: মেসি

editor
প্রকাশিত জুলাই ১২, ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাবো: মেসি

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে শেষ চার নিশ্চিত করে মেসিরা। গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর নিজের অনুভূতি জানিয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘এই জয়ে আমি অনেক খুশি, খুবই কঠিন একটা জয় ছিল এটা।’

প্রতিপক্ষের দৃঢ়তা তাকে অবাক করেনি বলেও জানান তিনি। মেসি বলেন, ‘আমরা জানতাম এটা হবে প্রচণ্ড তীব্রতার একটা ম্যাচ।’

Manual3 Ad Code

সামনের বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘পরের ম্যাচের আগে একটু শান্তিতে একটা সপ্তাহ কাটানোর জন্য আমাদের জন্য এই ধাপটা পার হওয়া জরুরি ছিল।’

এই ম্যাচেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।

Manual5 Ad Code

মেসির জন্য এই সেমিফাইনালটা হবে বিশেষ কিছু। ক্যারিয়ারে এটি হবে তার তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল। এছাড়া প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হবেন তিনি, প্রীতি ম্যাচ কিংবা প্রতিযোগিতামূলক কোনো ম্যাচেই আগে যে সুযোগ হয়নি তার।

 

Manual3 Ad Code