নেপালে বেকারত্ব নিয়ে গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি
নেপালে বেকারত্ব নিয়ে গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি
editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা আর যুবকদের ক্রমবর্ধমান হতাশা নিয়ে ফের উত্তাল হয়ে উঠেছে নেপাল। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাজধানীর রাস্তায় নেমে এসেছেন আন্দোলনকারীরা।
Manual7 Ad Code
গত তিন দিনে কর্মসংস্থানের অভাবে হতাশ তিন তরুণ আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Manual3 Ad Code
সোমবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় প্রধানমন্ত্রী বালেন শাহর বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, সরকার যুবসমাজের কর্মসংস্থান, আয় বাড়ানো কিংবা তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো কার্যকর উদ্যোগই নেয়নি।
‘জেন-জি নেপাল’ নামের এক যুব সংগঠন বলছে, বালেন শাহ সরকার জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক বাজেট ও সরকারি নীতিতে যুবকদের জন্য কর্মসংস্থান কিংবা আর্থিক নিরাপত্তার কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি।
এদিকে বিরোধী দল নেপালি কংগ্রেসও প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
Manual6 Ad Code
নেপালে যুব বেকারত্বের সমস্যা দীর্ঘদিনের। সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।