বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি শিক্ষার্থীদের
বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি শিক্ষার্থীদের
editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬, ০৭:০৫ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
Manual3 Ad Code
বৃষ্টি-বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া।
Manual7 Ad Code
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে আলটিমেটাম দেন। পরে বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা দিয়ে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান তারা।
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে, ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।
শিক্ষামন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান
এদিকে, শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
Manual4 Ad Code
তিনি বলেন, ‘‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’’
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন জেলায় কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।