স্পেন যেন আন্তর্জাতিক ফুটবলে হারতে ভুলে গেছে। ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে লা রোহা।
Manual5 Ad Code
এই ফলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইউরোপীয় দল হিসেবে ইতালির গড়া টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার অলটাইম রেকর্ডে ভাগ বসিয়েছে স্পেন। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত থাকতে পারলে ইতালিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে তারা।
Manual7 Ad Code
সবশেষ ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল স্পেন। এরপর থেকে আর কোনো ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি দলটি। গত দুই বছরে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে তারা।
এই ৩৭ ম্যাচের অপরাজিত যাত্রায় স্পেন জিতেছে ২৮টিতে, আর ড্র করেছে ৯টি ম্যাচে।
ফুটবল বিশ্লেষকদের মতে, তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের দারুণ সমন্বয়ে গড়া বর্তমান স্পেন দলটি যেভাবে খেলছে, তাতে বিশ্বকাপ শিরোপার পাশাপাশি এই রেকর্ড নিজেদের করে নেওয়া এখন কেবলই সময়ের ব্যাপার।
Manual1 Ad Code
এখন স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে অপরাজিত থাকতে পারলেই ইতালিকে পেছনে ফেলে ইউরোপের দীর্ঘতম অপরাজিত দলের নতুন রেকর্ড নিজেদের করে নেবে লা রোহা।