আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ণ
এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক

স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে ভেঙে পড়া এক সময়ের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন আনহেল দি মারিয়া। অভিজ্ঞ এ ফরোয়ার্ড বলেছেন, লিওনেল মেসিদের দলকে নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা।

Manual4 Ad Code

একপেশে ফাইনালে ১-০ গোলে হারে লিওনেল স্কালোনির দল।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গোলের জন্য স্রেফ দুটি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা।

২০২২ কাতার আসরে তর্কসাপেক্ষে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। ওই দলের সদস্য ছিলেন দি মারিয়া। এবার এবার স্পেনের বিপক্ষে লড়াইও করতে পারলেন না মেসিরা।

কোপা আমেরিকার গত আসরে শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান দি মারিয়া। ফাইনালের কয়েক ঘণ্টা পর এক বার্তায় মেসিদের প্রশংসা করলেন তিনি।

দি মারিয়া বলেন, দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ সেটা দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।

Manual2 Ad Code

সাবেক এ আর্জেন্টাইন তারকা আরও বলেন, আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিসিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code