পুলিশে আবারও বড় রদবদল, অবসরে পাঠানো হলো ১৭ কর্মকর্তাকে
পুলিশে আবারও বড় রদবদল, অবসরে পাঠানো হলো ১৭ কর্মকর্তাকে
editor
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা।
Manual1 Ad Code
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং ঢাকা পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান।
Manual7 Ad Code
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএসের পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিনও রয়েছেন এ তালিকায়।
Manual6 Ad Code
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসব কর্মকর্তা সরকারি চাকরির প্রচলিত বিধান অনুযায়ী অবসর-সংক্রান্ত সব ধরনের সুবিধা পাবেন। সুএ:টোয়েন্টিফোর নিউজপেপার