আজ শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব পদে পদোন্নতি পেলেন জেসমিন নাহার

editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ০৭:০৪ অপরাহ্ণ
সচিব পদে পদোন্নতি পেলেন জেসমিন নাহার

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ জেসমিন নাহারকে (৬৫৬৮) সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual1 Ad Code

জেসমিন নাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অনুবিভাগের অতিরিক্ত সচিব পদে এতোদিন দায়িত্ব পালন করে আসছেন।

Manual1 Ad Code