বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন।
Manual7 Ad Code
বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোঃ গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?জুলাই জাদুঘরে ‘লাল টেলিফোনে’ কী শোনা যায়?
মহাপরিচালকের দায়িত্বে থাকা মোঃ মাহবুবুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ অপর একটি আদেশে বাতিল করা হয়েছে।
Manual5 Ad Code
প্রসঙ্গত, কাজী জেসিন টেলিভিশনের টকশো উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার উপস্থাপনায় রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’বেশ আলোচনায় আসে।