ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ০৩:৩০ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার রাজধানীর শেরেবাংলানগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তৈরি একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
ডকুমেন্টারি প্রদর্শনের পর উপস্থিত জুলাই আহত ও শহিদ পরিবারের সদস্যদের একটি অংশ ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীকেও স্লোগান দিতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চ থেকে একাধিকবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান মাইকে উপস্থিতদের শান্ত থাকার অনুরোধ জানান।
Manual6 Ad Code
একপর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে বলেন, “আপনারা এখানে নিজেকে জাহিল করতে আসছেন।” তার এ মন্তব্যের পর আবারও উত্তেজনা তৈরি হয় এবং আলোচনা সভায় হট্টগোল শুরু হয়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মাইকে বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এরপর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঞ্চে উঠে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ভিডিও ডকুমেন্টারিতে অনেক অসংগতি রয়েছে। এসব বিষয় নিয়ে দ্রুত আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আবারও মঞ্চে উঠে বলেন, ভিডিও ডকুমেন্টারিতে কোনো অসংগতি থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Manual4 Ad Code
এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অনুষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু হয়।
Manual4 Ad Code
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তথ্য সুএঃ টিবিএস নিউজ