যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এখনই ‘সেরা সময়’: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এখনই ‘সেরা সময়’: পেজেশকিয়ান
editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছানোর জন্য বর্তমান সময়টিই সবচেয়ে উপযুক্ত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দায়িত্ব নেওয়ার পর শনিবার (৮ আগস্ট) নিজের দ্বিতীয় সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের অভ্যন্তরীণ ঐক্য, শক্তি এবং সংহতি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
Manual5 Ad Code
আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে জানা যায়, পেজেশকিয়ান আলোচনায় জোর দিয়ে বলেছেন ইরান কেবল তার দেশ ও জনগণের ন্যায্য অধিকার অর্জন করতে চায়। তিনি উল্লেখ করেন, শুধু যুদ্ধের মাধ্যমে বিরোধ মেটানো সম্ভব নয়, তাই ওয়াশিংটন তৈরি করা অবিশ্বাসের পরিবেশ দূর করলে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে তার সরকার শান্তিপথে হাঁটতে প্রতিশ্রুতিবদ্ধ।
সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে পেজেশকিয়ান ইরানের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি সাম্রাজ্যবাদী ও অপরাধী রাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্র তার নিজের জায়গাতেই রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ তবে তার মতে, কূটনৈতিক পদক্ষেপের কারণেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতার টেবিলে বসতে বাধ্য হয়েছে।
সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়ে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে জানান, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথ প্রক্রিয়া অনুসরণ না করে বিকল্প নৌ-চলাচল ব্যবস্থার মাধ্যমে ওয়াশিংটন শর্ত ভঙ্গ করেছে। এই মতপার্থক্যগুলো চুক্তির নিজস্ব কাঠামোর মাধ্যমে সমাধান করার ওপর তিনি গুরুত্ব দেন।
একই সঙ্গে তিনি ইরানের প্রতিনিধি দলের ওপর আসা সমালোচনাকে অন্যায় বলে অভিহিত করেন এবং তাদের দক্ষতার প্রশংসা করেন। তিনি আরও জানান, নিরাপত্তা ও অবকাঠামোর বিষয়গুলো বিবেচনায় রেখে ইন্টারনেট বিধিনিষেধ শিথিল করতে উচ্চপর্যায়ের সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ চলছে।