আজ সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ণ
নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

Manual3 Ad Code
এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
 টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত রাস্তাটি নিম্নমানের ইট ও রাস্তার প্রসস্থ্য পরিমাপের চেয়ে কম করার অভিযোগ উঠেছে।
শনিবার(৯ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশের নিম্নমানের ইট দিয়ে এজিং করা ও  রাস্তাটির প্রস্থ্য ১০ ফুট হওয়ার কথা থাকলেও স্থানীয়রা পরিমাপ করে জানতে পারেন ৯ থেকে সাড়ে ৯ ফুট করে করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অফিস সূত্রে জানা যায়, ২০২৫/২৬ অর্থ বছরের স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিইডি) দরপত্র প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী থ্রী ব্রাদার্স এন্টার প্রাইজ অংশ গ্রহণ করে ৩ হাজার ১ শত ১৬ মিটার রাস্তা ১ কোটি ৭৯ লক্ষ ৭ হাজার ৩ শত ৮৪ টাকা বরাদ্দকৃত মোকনা ইউপিসি থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত রাস্তার কাজের কার্যাদেশ পান। রাস্তা নির্মাণ কাজে অনিয়মের সংবাদ পেয়ে কর্মকর্তরা পরির্দশনে গিয়ে নিম্নমানের ইট ও রাস্তার এজিং এর পাশ দিয়ে মাটি না থাকায় কাজটি বন্ধ করে দেন ।
স্থানীয়, মো. আবুল কাশেম ও বাদল বলেন, নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে এবং রাস্তার দুই পাশে (সোল্ডার) মাটি নেই। তাছাড়াও রাস্তা পরিমাপের চেয়ে ৬ থেকে ৭ইঞ্চি পাশে কম করার কারণে আমরা গ্রামবাসী মিলে রাস্তার কাজটি বন্ধ করে দেই। আমরা পরিমাপের চেয়ে কমও চাই না এবং বেশিও করতে বলি না। সিডিউলে যা ধরা আছে সেমোতাবেক রাস্তার কাজ করতে হবে।
ঠিকাদার মো. শাহআলম খান ওরফে বাবুলের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিম্নমানের কিছু ইট আনা হয়েছে। সেটা পরিবর্তন করে ভাল মানের ইট দিয়ে কাজ করা হবে। এছাড়া রাস্তাটির পরিমাপে কমের বিষয় যেটা বলা হচ্ছে সেটা হয়তো মিস্ত্রিরা করেছে মিস্ত্রিরা যদি ভুল করে পরিমাপে কম করে থাকে তাহলে সেটা তারাই সংশোধন করে দিবে। রাস্তার পরিমাপ কম হলে তো কতৃপক্ষ আমাকে বিল দিবে না। তাই রাস্তা পরিমাপে কম করার কোন সুযোগ নেই।
উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব বলেন, মোকনা ইউপিসি  থেকে রাথুরা ভায়া নাটাং পর্যন্ত রাস্তাটি নিম্নমানের ইট ব্যবহার ও পরিমাপে কম করার অভিযোগের কথা শুনে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।