আজ সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে ভাংচুর

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৯:১৪ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে ভাংচুর

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে গুরুদাসপুর পৌর শহরের কাছাড়িপাড়া মহল্লার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, অন্তত ৩০টি মোটরসাইকেল একদল লোক হামলায় অংশ নেন। হামলাকারীরা প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুসের কাছাড়িপাড়ার বাড়ির মূল ফটকে অবস্থান নিয়ে বাসবভনের দরজা-জানালায় ইটপাটকেল ছুঁড়েন। এতে এতে জানালার কাচ ও সিসিটিভি ক্যামেরা ভেঙে যায়। প্রায় ১০ মিনিট ধরে হামলা চালানোর পর হামলাকারীরা ফিরে যান। ফটকের সামনে ভাঙা কাচের টুকরা পড়ে থাকতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আবদুল কুদ্দুস ১৯৯৬–২০০১ মেয়াদে আওয়ামী সরকারের মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ৫ বারের নির্বাচিত এই নেতা ২০২৩ সালের ৩১ আগস্ট মারা যান। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তার গুরুদাসপুরের বাড়ি তালাবদ্ধ রয়েছে।

Manual7 Ad Code

Manual6 Ad Code

আবদুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস মোবাইল ফোনে বলেন, সকালে গুরুদাসপুর পৌর সভার সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সমন্বয়ে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলের লোকজনই তাদের বাসভবনে গিয়ে হামলা চালান।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি ফেসবুকে বিদ্যুতের দুরাবস্থা নিয়ে লিখেছি। আমার ধারণা, এই আক্রোশে ওরা (বিএনপি) আমাদের বাড়িতে হামলা করেছে। এটা খুবই নিন্দনীয় কাজ। আমার বাবা ২৫ বছর ক্ষমতায় ছিলেন। আমরা এ ধরনের কাজ করিনি। করলে এলাকায় বিএনপি-জামায়াত বসবাস করতে পারতো না।’

Manual4 Ad Code

এর আগে গত শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে সবুজ ফকিরের বাড়িতেও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা প্রায় সাত ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ হাসান বলেন, একটি মিছিল যাওয়ার পথে সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ করা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তথ্য সুএ:ইত্তেফাক