আজ সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় কামিল মাদরাসায় এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনা

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ণ
বাঘায় কামিল মাদরাসায় এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনা

Manual6 Ad Code
দোয়েল,বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে বাঘায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে বাঘা হযরত আব্দূল হামিদ দানিশ মন্দ (রহঃ) কামিল মাদরাসায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
আলোচনা সভার আগে এমপিকে সম্মাননা স্মারক ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে মাদ্রাসার কোন উন্নতি হয়নি। তবে বিএনপি সরকারের আমলে দ্বীনি ইসলামীর সকল প্রতিষ্ঠানের উন্নয়ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বিভেদ ভুলে সবাই মিলে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি।
প্রভাষক রোকনুজ্জামান এর সঞ্চালনায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মল্লিক, ওসি সেরাজুল হক, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক – শিক্ষার্থীরা।