আজ সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

রোববার (০৯ আগষ্ট) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

Manual1 Ad Code

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার জায়গায় রেজাইকে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহসেন রেজাই ১৯৮১ সালে আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন এবং ১৯৯৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন। ৭১ বছর বয়সী এই নেতা দায়িত্ব পালনকালে ইরান-ইরাক যুদ্ধের দীর্ঘ সময়ের সাক্ষী ছিলেন। পরে ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন তিনি। এছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন রেজাই।

Manual3 Ad Code

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রেজাই। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান পদে রেজাইয়ের পূর্বসূরি ছিলেন জুলঘাদর। আইআরজিসির সাবেক কমান্ডার জুলঘাদর গত মার্চে এই দায়িত্বে নিয়োগ পান।

রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, জুলঘাদর এখন আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

Manual2 Ad Code