সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার
editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার ( ১২ আগষ্ট) সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় মরদেহগুলো দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
Manual6 Ad Code
নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রী। অপর নিহত নারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে ওই বাসায় তিনজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
Manual5 Ad Code
স্থানীয়দের ভাষ্য, হাজি আব্দুস সাত্তার মিয়া এলাকায় প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন। তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।