কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর নাগরপুর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার২৮ জানুয়ারী ২০২৫) আনুষ্ঠানিকভাবে কমিটি আত্মপ্রকাশ করে।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর টাঙ্গাইল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে সাংবাদিক আব্দুল্লাহ খিজিরকে আহবায়ক ও সাংবাদিক জসিউর রহমান লুকনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শাখা কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেন।
উল্লেখ্য-১৯৭৮ সাল থেকে সাধারন ভোক্তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে ক্যাব।এটি একটি বেসরকারি অমুনাফা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠিত সংগঠন।এই কমিটি ভোক্তাদের অধিকার আদায়ে সর্বদা কাজ করবে,ইনশাআল্লাহ।