আজ , ,

কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

editor
প্রকাশিত November 26, 2026, 06:01 PM
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন দেওয়ার সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ও বুধবার রাতে পৃথক দুই জায়গায় এ ঘটনা ঘটে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ও পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Manual7 Ad Code

ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বক্সেও স্বাভাবিক কার্যক্রম চলছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এর আগে গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সময় বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ১৭ নভেম্বর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি বলে জানায় পুলিশ।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা একটি পর্দায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি নুরুল আবসার বলেন, ‌‘আগুন দেওয়ার সময়ে ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পুলিশ তালা ভেঙে ফটক খুলে দেওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’সুএ:বাংলা ট্রিবিউন

 

Manual1 Ad Code