হেগসেথের সঙ্গে বিরোধ, ইস্তফা দিলেন মার্কিন সেনাপ্রধান
হেগসেথের সঙ্গে বিরোধ, ইস্তফা দিলেন মার্কিন সেনাপ্রধান
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ড্যান ড্রিসকল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছেন।
Manual4 Ad Code
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া ড্রিসকল আগামী কয়েকদিনের মধ্যে পেন্টাগন ত্যাগ করবেন। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে জানান, ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে ড্রিসকল অনন্য ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্বে মার্কিন সেনাবাহিনী আরও শক্তিশালী হয়েছে।
Manual5 Ad Code
ড্রিসকলের বিদায়ের ফলে সেনাবাহিনীতে সিনেট অনুমোদিত কোনো বেসামরিক বা সামরিক প্রধান রইল না। সাবেক জেনারেল র্যান্ডি জর্জকে হেগসেথ সরিয়ে দেওয়ার পর থেকে জেনারেল ক্রিস্টোফার লানেভ ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের সঙ্গে যুদ্ধ ছয় মাস পার হওয়ার মধ্যে সশস্ত্র বাহিনীর এই শূন্যতা নিয়ে উদ্বিগ্ন আইনপ্রণেতারা।
অ্যাক্সিওসের মতে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বন্ধুত্বের কারণে এতদিন ড্রিসকল রক্ষা পেলেও হেগসেথের সঙ্গে তার দ্বন্দ্ব কমেনি। ড্রিসকলের অসম্মতির পরেও পদোন্নতির তালিকা থেকে চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দেওয়ার চেষ্টার কারণে এই উত্তেজনার সৃষ্টি হয় বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
Manual6 Ad Code
এর আগে ড্রিসকলের জ্যেষ্ঠ উপদেষ্টা কর্নেল ডেভিড বাটলারকে বরখাস্ত করার জন্য হেগসেথ চাপ দিলেও ড্রিসকল তা প্রতিহত করার চেষ্টা করেছিলেন বলে ফক্স নিউজ জানিয়েছিল। আধুনিকায়নের কাজের জন্য ‘ড্রোন গাই’ নামে পরিচিত ড্রিসকল মার্কিন সেনাবাহিনীর বার্ষিক বাজেট, ১০ লক্ষাধিক সেনা ও ৩ লাখ ৩০ হাজারের বেশি বেসামরিক কর্মচারীর দায়িত্বে ছিলেন।