গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস
গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস
editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual2 Ad Code
মিয়ানমারে বন্দি সাবেক রাজনৈতিক নেত্রী অং সান সু চির কাছে দুটি বই ও একটি সিলগালা করা চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
Manual8 Ad Code
সোমবার (১৯ অক্টোবর) সামরিক সরকারের কর্মকর্তারা উক্ত উপহার ও চিঠি তার হাতে তুলে দেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
Manual1 Ad Code
উপহার হিসেবে পাঠানো বই দুটির মধ্যে একটি হলো ব্রিটিশ বাগান বিশেষজ্ঞ ব্রিজেট এলওয়ার্দি এবং হেনরিয়েটা কোর্টোল্ডের লেখা ‘সয়েল টু টেবিল’ এবং অন্যটি গত বছর লন্ডনে অনুষ্ঠিত প্রদর্শনীর ক্যাটালগ ‘সয়েল: দ্য ওয়ার্ল্ড অ্যাট আওয়ার ফিট’। চিকিৎসাধীন ও বন্দি অবস্থায় ৮১ বছর বয়সী নোবেলজয়ী সু চি ধর্ম ও প্রকৃতি বিষয়ক বই পড়েন বলে জানা গেছে।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ৩৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত সু চিকে চলতি বছরের জুনে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয়। গত আগস্টে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-এর প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছিল, যা তার লন্ডনে অবস্থানরত ছেলে কিম এরিসের কাছে ছবি পৌঁছানোর পর জানা যায়, তিনি ভালো স্বাস্থ্যে রয়েছেন।
মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। তবে নতুন প্রকাশিত ছবিগুলোতে দুই কর্মকর্তার সামনে সু চিকে দেখা গেলেও তার শারীরিক অবস্থা বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।