আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শর্ত মানলে সাত দিনেই খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শর্ত মানলে সাত দিনেই খুলবে হরমুজ প্রণালি: আরাগচি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মেনে নিলে ছয় দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া সম্ভব। এর পরদিন আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করা যেতে পারে।

রোববার (১৮ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান আরাঘচি। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) বৈঠকে অংশ নিতে বর্তমানে তিনি ইরাকের রাজধানী বাগদাদে রয়েছেন।

Manual7 Ad Code

গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠায় ইরান। ওয়াশিংটন ওই প্রস্তাবের জবাব দিয়েছে বলে স্বীকার করেছে তেহরান। তবে প্রণালি চালুর জন্য ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়ায় আলোচনা এগোচ্ছে না বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির নিরাপত্তাপ্রধান।

Manual1 Ad Code

আরাঘচি বলেন, সাত দিনের প্রস্তাবের বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র তাদের মতামত জানিয়েছে, যা পর্যালোচনা করছে তেহরান। প্রস্তাবটি এখনো প্রত্যাহার করা হয়নি। ওয়াশিংটন আন্তরিক হলে হরমুজ প্রণালি চালুর পথ খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক সব সংঘাতের ক্ষেত্রে বৈরিতা বন্ধ করা।

দুই দেশের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন এ বিষয়ে সমঝোতার ওপর জোর দিয়ে আসছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে এবং আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।

Manual4 Ad Code

অন্যদিকে, তেহরানের বক্তব্য, আলোচনার শুরুতেই হরমুজ প্রণালি চালু এবং সেখানে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

Manual5 Ad Code

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে যুদ্ধের আগে বৈশ্বিক উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

সূত্র: রয়টার্স