আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-২

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে ডিবির অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার-২

Manual6 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় বিজয় মোদক (২৫) ও বিপুল দেব (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদের মধ্যে রয়েছে ১৬ বোতল ROYAL GRAIN WHISKY, ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA. প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন পুরাতন হাসপাতাল রোডের দীপ কম্পিউটার অ্যান্ড কার্ড সেন্টারের সামনে এক ব্যক্তি বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ৭টার দিকে সেখানে এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযান পরিচালনা করে।

Manual8 Ad Code

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিজয় মোদককে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ আটক করা হয়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭৫ মিলিলিটারের ৬ বোতল ROYAL GRAIN WHISKY উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

জিজ্ঞাসাবাদে বিজয় মোদক জানান, মৌলভীবাজার পৌরসভার পশ্চিমবাজার খেয়াঘাট রোডের সাকের ও জালাল ভবনের তৃতীয় তলায় মা দুর্গা শঙ্খ ভান্ডারের গোডাউনে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ সংরক্ষণ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে গোডাউনের মালিক বিপুল দেবকে গ্রেপ্তার করা হয়। পরে বিজয় মোদক ও বিপুল দেবের দেখানো মতে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ক্যারেট থেকে ৩৭৫ মিলিলিটারের ১০ বোতল ROYAL GRAIN WHISKY ও ১৫ বোতল ROYAL STAG WHISKY এবং একটি টিনের ট্রাংক থেকে ১৪ বোতল MAGIC MOMENTS GRAIN VODKA উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিপুল দেব ও বিজয় মোদক ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে নিয়ে আসেন। পরবর্তীতে তারা পরস্পরের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে ওই মদ সংরক্ষণ করে রাখতেন বলে জানিয়েছে।

গ্রেপ্তারকৃত বিজয় মোদক মৌলভীবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বেরিরচর এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং বিপুল দেব সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা।

Manual7 Ad Code

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে।