প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাচ্ছেন কিনা, সে বিষয়ে ‘জানানোর মতো’ কোনো অগ্রগতি না থাকার কথা বলেছে নয়া দিল্লি।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ দাবি জানান।
Manual1 Ad Code
এ ছাড়া দেশে ফেরার ব্যাপারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উদ্বেগ জানিয়েছেন কিনা, সে বিষয়েও ভারত অবগত নয় বলে মন্তব্য করেন তিনি।
Manual2 Ad Code
গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার।
এ ছাড়া সেপ্টেম্বরে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে গত ৫ অগাস্ট দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা।
Manual1 Ad Code
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনার মধ্যে এ ঘটনায় দিল্লিকে ‘কূটনৈতিক অনুকূল পরিবেশ’ তৈরিসহ দুটি শর্ত দেয় ঢাকা।
সফরের ক্ষেত্রে ঢাকার সিদ্ধান্তের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলেছে ঢাকা।
ঢাকার শর্তের মধ্যে গত মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, তারেক রহমান ২২-২৩ অগাস্ট নয়া দিল্লি সফরে যেতে পারেন। তাঁর সফর ঘিরে দুই দেশে প্রস্তুতি চলার খবরও আসে। তবে সেই দিনক্ষণ পার হলেও তারেক রহমানের ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি।
এর মধ্যে বুধবার ঢাকায় এক ব্রিফিংয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তাঁর ওপরই নির্ভর করছে।
সবশেষ শুক্রবার নয়া দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরেক দফা তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গ ওঠে।
দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য বলেন, “তারেক রহমান কি ব্রিকস সম্মেলনে অংশ নেবেন? এ বিষয়ে কি বাংলাদেশের তরফে কোনো যোগাযোগ হয়েছে? এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি সাক্ষাৎকার সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে আপনার কোনো মন্তব্য কী?”
জবাবে জয়সওয়াল বলেন, “ব্রিকস সম্মেলনে (১২-১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এই মুহূর্তে জানানোর মতো নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই।
“আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই।”
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করা শেখ হাসিনা গত ৫ অগাস্ট দেশে ফেরার ঘোষণা দেন। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন তিনি।
জয়সওয়ালের ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরে নিউজ এইটটিনের সাংবাদিক নীরাজ বলেন, “সাম্প্রতিক এক গণমাধ্যম সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তার দেশে ফেরার বিষয়ে বিএনপি সরকারের সঙ্গে কোনো গোপন সমঝোতা হয়নি। তিনি ব্যক্তিগত নিরাপত্তা, আইনি সহায়তা ও ন্যায়বিচার পাওয়ার বিষয়ে উদ্বেগও জানিয়েছেন। শেখ হাসিনা কি দেশে ফেরার বিষয়ে ভারতের কোনো সহযোগিতা চেয়েছেন?”
জবাবে জয়সওয়াল বলেন, “এমন কোনো তথ্য বা অনুরোধ আমরা পাইনি, যা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়।