দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতির বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
Manual5 Ad Code
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
Manual1 Ad Code
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এখানে আমার একটাই বক্তব্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা স্টেটমেন্ট না আসা পর্যন্ত এসব খবরের আমল না দিতে আমি অনুরোধ করব এবং এ ধরনের সংবাদ না করার জন্যও অনুরোধ করব।
Manual6 Ad Code
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে দাবি করে, ঢাকার প্রস্তাব পাওয়ার পর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও নয়া দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগের বিষয়ে ভারত এখনো সম্মতি দেয়নি।
তাদের ওই প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া গত জুলাইয়ে শুরু করে বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নয়া দিল্লিতে পরবর্তী হাই কমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে পাঠানোর বিষয়ে এক মাসের বেশি সময় আগে ভারতের অনুমোদন চাওয়া হয়।
Manual3 Ad Code
কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনো দেশে নতুন রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের ‘অ্যাগ্রেমা’ বা আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হয়। ভারতের সেই সম্মতি না পাওয়া পর্যন্ত আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব নয়।
বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ফলে ভারতের সম্মতি না পাওয়া পর্যন্ত নয়া দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের দায়িত্ব নেওয়ার বিষয়টি আটকে থাকছে।