আজ , ,

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

editor
প্রকাশিত September 18, 2026, 12:28 AM
৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাঁহাতি এই ব্যাটারকে। একের পর এক চার-ছক্কায় আফগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে মাত্র ৩০ বলেই তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।

Manual3 Ad Code

অভিষেকের এই বিধ্বংসী শতকের সঙ্গে গড়েছে বিশ্বরেকর্ডও। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ভারতের এই ওপেনার।

এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই গতিতে ৩৩ বলে শতক রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজারও। তবে সেই ইনিংসটি তিনি খেলেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

Manual4 Ad Code

অ্যাসোসিয়েট বা সহযোগী দেশগুলোকেও হিসাবের মধ্যে ধরলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি বিশ্বে তৃতীয় দ্রুততম। এই তালিকার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে শতক করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের মুহাম্মদ ফাহাদ বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

Manual8 Ad Code

তবে দ্রুততম শতক তুলে নেওয়ার পর ইনিংসটাকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি অভিষেক। সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র চার বল ব্যাট করেছেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হন ভারতীয় এই ওপেনার। তার বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।

Manual8 Ad Code