আজ মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন না

editor
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন না

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লিতে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের এক‌টি প্রতিনিধিদলের দি‌ল্লির‌ বৈঠকে যোগ দে‌ওয়ার কথা র‌য়ে‌ছে।

পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১২ অক্টোবর দিল্লিতে বৈঠকে বসছেন বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেকের সদস্যদেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা। পর‌দিন অর্থাৎ ১৩ অক্টোবর প্রথমবারের ম‌তো সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে বস‌বেন। তবে এতে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল যোগ দেওয়ার কথা র‌য়ে‌ছে।

এর আগে, গত সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বিমস‌টে‌কের চেয়ার হি‌সে‌বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি‌লেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code