আজ মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে হবিগঞ্জ পরিবহন শ্রমিকদের সভা অনুষ্ঠিত, নির্বাচন কমিশন গঠন

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ
ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে হবিগঞ্জ পরিবহন শ্রমিকদের সভা অনুষ্ঠিত, নির্বাচন কমিশন গঠন

Manual8 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক :
পরিবহন খাতের উন্নয়ন, শ্রমিকদের ঐক্য বজায় রাখা এবং অধিকার আদায়ের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা।
রবিবার  (১১ অক্টোবর) বিকেলে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সজীব আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম এবং গীতা পাঠ করেন সজল রায়।
পরবর্তীতে সংগঠনের বার্ষিক সার্বিক কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. সজীব আলী।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু শ্রমিক স্বার্থে যেকোনো রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক বা দলীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সবাইকে একাত্ব হতে হবে এবং অতীতের মতো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একই সাথে হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলের পরিবহন চলাচলের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
​অনুষ্ঠানের প্রধান বক্তা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, বর্তমান সরকার পরিবহন খাতকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করছে এবং মালিক-শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়ন করছে।
 সড়ক দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা গেলে প্রয়োজনীয় কাগজপত্র সরকারের কাছে দাখিল করলে তিন মাসের মধ্যে তাঁর পরিবারকে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে।
তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী হলে কেউ অধিকার কেড়ে নিতে পারবে না। তাই শ্রমিকদের মাঝে বিভক্তি আনা যাবে না এবং সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ ময়নুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবীর আহমেদ মিঠু, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হুদা, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জেকে গাফ্ফার, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন এবং জেলা অটোরিকশা, অটো টেম্পু ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মিয়া।
এছাড়াও সংগঠনের সহ-সভাপতি সাইদুর রহমান ও শাহ হাবিবুর রহমান জীতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক বেলায়েত মিয়া, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়ালসহ অন্যান্য নির্বাহী সদস্যগণ বক্তব্য রাখেন।
​সভা শেষে সংগঠনের আগামী দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার লক্ষ্যে হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জেকে গাফ্ফারকে প্রধান নির্বাচন কমিশনার করে চার সদস্যের একটি নির্বাচন কমিশন ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।
কমিশনের অন্য সদস্যরা হলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট ফারুক আহমেদ এবং বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিব।