কুড়িগ্রাম সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।
Manual3 Ad Code
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি কামাল হোসেন।
Manual8 Ad Code
আটকরা হলেন- ওই ইউনিয়নের শিবরাম দয়ারচরের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) ও আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।
পুলিশ জানায়, মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসর চুরি করা হয়।
Manual5 Ad Code
মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় বলেন, চুরির বিষয়টি পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
ওসি কামাল হোসেন বলেন, রাতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা করা হবে। সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর