পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
Manual5 Ad Code
বুধবার (১৪ অক্টোবর) নূরুন্নাহার চৌধুরীকে বিমান মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।
Manual2 Ad Code
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার আগামীকাল (বৃহস্পতিবার) অবসরোত্তর ছুটিতে যাবেন। সুএঃ যুগান্তর