আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী; ‘অপারেশন ক্লিনহার্ট’ হচ্ছে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০৫:২০ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী; ‘অপারেশন ক্লিনহার্ট’ হচ্ছে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা নেই সরকারের, তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধীদের গ্রেপ্তার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্রের নানা গল্প গণমাধ্যমে দেখা যাচ্ছে। সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Manual8 Ad Code

অপরাধ দমন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব উদ্বোধন করেন। পাশাপাশি উদ্বোধন করা হয় সাইবার পুলিশ সেন্টার।

সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য চট্টগ্রামের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের এত দিন ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন এই ল্যাব চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে ডিজিটাল আলামত বিশ্লেষণের সুযোগ বাড়বে এবং তদন্তে ঢাকা নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

Manual2 Ad Code

বর্তমানে অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিং এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের তদন্তে প্রযুক্তিগত আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে ডিজিটাল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট উদ্যোগের লক্ষ্য, এ ধরনের তদন্তে স্থানীয় পর্যায়ে বিশেষায়িত ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা পাওয়া।

এর আগে, আজ সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

Manual1 Ad Code