আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক নারীকে হত্যা

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ণ
খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক নারীকে হত্যা

এবার খুলনায় প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

খুলনার জিন্নাহপাড়া এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে খুশি (২৪) নামের এক নারীকে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হলে আগে থেকে সেখানে অবস্থান করা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত খুশি জিন্নাহপাড়া এলাকার ব্লেড বাবুর স্ত্রী।

এর আগে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে তুষার নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি চালালে তুষারের পিঠে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

Manual8 Ad Code

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

Manual7 Ad Code

একই দিনে নগরীতে পৃথক দুটি গুলির ঘটনায় দুজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে নারী হত্যার ঘটনায় পুলিশের বক্তব্য ও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তথ্য সুএঃ চ্যানেল২৪

Manual5 Ad Code