আজ , ,

মৌলভীবাজারে নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা

editor
প্রকাশিত November 11, 2026, 06:14 PM
মৌলভীবাজারে নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

তখন রাত ৮টা। থানা থেকে ডিউটি শেষে সিভিল পোশাকে বাড়ি ফিরছিলেন নারী কনস্টেবল (৩০)। থানার কাছে বাড়ি হওয়ায় তিনি হেঁটেই যাচ্ছিলেন বাসায়। হঠাৎ মোটরসাইকেলে দুই তরুণ এসে পেছন থেকে তাঁর মুখ চেপে ধরেন। এরপর জোর করে টেনে সড়কের পাশে নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন। তবে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসায় পালিয়ে যান দুই তরুণ।

গতকাল মঙ্গলবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। সিভিল পোশাকে থাকার কারণে ওই নারী যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তা বুঝতে পারেননি দুই তরুণ।

Manual6 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে নারী কনস্টেবল সিভিল ড্রেসে বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে আরোহী দুই তরুণ তাঁর গতি রোধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে একপর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ওই এলাকা নির্জন থাকায় ছিনতাইকারীরা চেষ্টা করেছিল। দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তাঁর স্বামীও একই থানার কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন।

Manual2 Ad Code

নারী পুলিশ সদস্যের স্বামী সংবাদমাধ্যমকে জানান, থানায় ডিউটি শেষ করে প্রায়ই তাঁর স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। গতকাল রাত ৮টার দিকে থানা থেকে তাঁর স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তাঁর (স্ত্রী) মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরও এক তরুণ বসা ছিলেন। তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান। তবে দুর্বৃত্তরা তাঁর স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেবেন তাঁরা।