আজ , ,

চাঁদপুরে আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে

editor
প্রকাশিত November 11, 2026, 06:54 PM
চাঁদপুরে আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী নামের সাবেক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

নিহতের ছেলে তামিম জানান, পুলিশের গ্রেফতারের ভয়ে দুলাল মিয়াজী গত কয়েক দিন ধরে রাতে ঘরে ঘুমাতে পারতেন না। মঙ্গলবার সন্ধ্যায় তার মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে অন্যের ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। নিহতের শরীরে, মাথা ও পিঠে মারাত্মক জখম ও আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি তার।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, নিহতের মাথায় জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় তিন জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

নিহত দুলাল মিয়াজী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual6 Ad Code